আগরতলা: সংবাদ মাধ্যম হলো সমাজের অতন্দ্র প্রহরী, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এবং সমাজের দর্পণ। সাংবাদিকদের রক্তদানের মত সেবামূলক কাজ সমাজকে নতুন দিশা দেখাবে। এই উদ্যোগ সমাজের প্রতি দায়িত্ববোধের প্রতিচ্ছবি। আজ তুলসীবতী উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসেম্বলি অব জার্নালিস্ট আয়োজিত মেগা রক্তদান ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। […]
