আগরতলা।।আগামী ১৩ এপ্রিল, ২০২৬ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্টেট ইলেকশন কমিশনার মনোজ কুমার একথা জানান। সাংবাদিক সম্মেলনে স্টেট ইলেকশন কমিশনার জানান, নির্বাচন নির্ঘণ্ট অনুযায়ী আগামী ১৮ মার্চ থেকে রিটার্নিং অফিসারগণ পাব্লিক নোটিশ ইস্যু করবেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হল ২৫ মার্চ, […]
