কোলকাতা ।।প্রথম দফার নির্বাচনে রাজ্যে রেকর্ড সংখ্যক ভোটের হার। বৃহস্পতিবার ১৫২টি আসনের ভাগ্য নির্ধারণ করেছে বাংলার জনতা জনার্দন। ভোটের হার রাত পর্যন্ত ৯২ শতাংশের বেশি ছাড়িয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের দেওয়া শেষ আপডেট অনুযায়ী, এখনও পর্যন্ত প্রথম দফায় পশ্চিমবঙ্গে ভোটদানের হার, ৯২.৫২ শতাংশ।

ভোটের হার দেখে বাংলার মসনদ দখলের বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপি শিবির। বৃহস্পতিবারই বাংলার সাধারণ মানুষকে এমন স্বতঃস্ফূর্ত ভোটদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার রেকর্ড ব্রেকিং ভোটদান ও শান্তিপূর্ণ ভোট করার জন্য কমিশন এবং কেন্দ্রীয় বাহিনিকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করলেন কেন্দ্রীয়। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।এক্স হ্যান্ডেলে পোস্ট করে অমিত শাহ লেখেন,”পশ্চিমবঙ্গে প্রথম দফায় ঐতিহাসিক ভোটগ্রহণের মাধ্যমে গণতন্ত্রের মহোৎসবে অংশগ্রহণের সকল রেকর্ড ভেঙে দেওয়ার জন্য রাজ্যের সম্মানিত ভোটারবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানাই।

বাংলার ইতিহাসে অন্যতম শান্তিপূর্ণ ও সুরক্ষিত ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন, সকল কেন্দ্রীয় বাহিনীর বীর জওয়ান এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করছি।এটি বাংলায় সুশাসনের এক নতুন যুগের সূচনার স্পষ্ট পূর্বাভাস।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *