আগরতলা।। রাজ্যসভার সাংসদ তথা বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে রাজধানীর কলেজ টিলায় অবস্থিত মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর ডিএনএ ক্লাবের পথ চলা শুরু হয়।
এই অনুষ্ঠান ঘিরে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ উপস্থিত সকলের মধ্যে ইতিবাচক উৎসাহ পরিলক্ষিত হয়। প্রধান অতিথি সাংসদ রাজিব ভট্টাচার্য নিজের আলোচনায় দাবি করেন এই সময়ের মধ্যে বর্তমান সরকার একদিকে যেমন শিক্ষার প্রসারের কাজ করছে ঠিক একই রকম ভাবে প্রতিনিয়ত পরিবেশবান্ধব পরিমণ্ডলের মধ্য দিয়ে সার্বিক বিকাশ গঠনের প্রয়াস অব্যাহত। তবে ছাত্রসমাজ যাতে করে বিদ্যালয়ের পরিমণ্ডল সহ সার্বিক পরিমণ্ডলকে স্বচ্ছ এবং সুস্থ রাখার ক্ষেত্রে এগিয়ে আসে সেই আহ্বান রাখেন রাজিব ভট্টাচার্য। এ
খানে উল্লেখ করা প্রয়োজন এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীদের বিজ্ঞানসম্মত মানসিকতার প্রসারে ডিএনএ ক্লাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।
