আগরতলা :প্রতিবছর ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস উদযাপিত হয়। এই দিনটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ক্যান্সার প্রতিরোধ এবং ক্যান্সার রোগীদের জীবন ধারার মান উন্নয়নে ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেনস্ট ক্যান্সারকে সহায়তা করে থাকে।

বুধবার বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে আগরতলা হসপিটালের উদ্যোগে এক শোভাযাত্রার আয়োজন করা হয় আগরতলা রবীন্দ্র ভবনের সামনে থেকে। এদিনের এই সচেতনতামূলক কর্মসূচি প্রসঙ্গে এক চিকিৎসক বলেন, সচেতনতা বৃদ্ধি, প্রতিরোধ এবং প্রাথমিক সনাক্ত করণের মাধ্যমে প্রতি বছর লক্ষ লক্ষ প্রাণ বাঁচানোর ডাক দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।২০২৫-২০২৭ সালের থিম মানুষকে স্বাস্থ্য কেন্দ্রে রেখে ক্যান্সার জয়ীদের গল্প ও লড়াইয়ের গুরুত্ব তুলে ধরে, যা চিকিৎসায় নতুন পথ অন্বেষণে অনুপ্রাণিত করে। ক্যান্সারের মতো মারণ রোগ দিন দিন বেড়েই চলেছে।

নানা কারণে এই রোগের ঝুঁকি বাড়ছে আধুনিক জীবনে। আর তা নিয়ে সতর্ক করতেই এই দিনটি উদযাপন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে প্রতিবছর এই দিনটির উদযাপন করা হয়। ক্যান্সার সম্পর্কে সচেতনতা বাড়াতেই এই বিশেষ দিনটি সচেতনভাবেই উদযাপন করা হয়। ক্যান্সার যেমন বাড়ছে তেমনি এই রোগের বেশ কিছু দিক রয়েছে। এই দিকগুলির ব্যাপারে মানুষের ভ্রান্ত ধারনাও রয়েছে। ধারণা গুলি কাটাতেই একটি গোটা দিনের উদযাপন।

ক্যান্সার রোগে কিভাবে রোগীর যত্ন নিতে হয়, কি কারনে ক্যান্সার প্রতিরোধ করা যায়,কিভাবে এই রোগের সনাক্তকরণ করা হয় আর চিকিৎসা চলে,সেসব নিয়েও সচেতনতা মূলক প্রচার করা হয়। এদিনের এই সচেতনতামূলক কর্মসূচিতে চিকিৎসক, নার্স,স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন। তাদের হাতে ক্যান্সার রোগ সচেতনতা সম্পর্কে প্ল্যাকার্ড ছিল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *