আগরতলা।।পাঞ্জাবে খুন করে আগরতলায় লুকিয়ে থাকা খুনি গ্রেফতার! ১৫ ডিসেম্বর ২০২৫ সালে পাঞ্জাব রাজ্যের মোহালি শহরে তিনজন শুটার মিলে একব্যক্তি রানা বালা চরিয়াকে গুলি করে হত্যা করে।
সেই মামলায় তিনজন শুটারের মধ্যে দুজনকে অন্য জায়গা থেকে আটক করে পাঞ্জাব পুলিশ।আদিত্য কুমার উরফে মাখন নামের এক অভিযুক্ত পালিয়ে যায়। তাকে ধরতে পাঞ্জাব পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বিভিন্নভাবে প্রযুক্তি ব্যবহার করে তার হদিস খুঁজে পায় ত্রিপুরায়।
মোহালিতে খুন করে আগরতলায় লুকিয়ে ছিল এই অভিযুক্ত। পরবর্তীতে আগরতলা পশ্চিম থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে অভিযুক্ত আদিত্য কুমারকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়। আগরতলা পশ্চিম থানার পুলিশ পশ্চিম আগরতলা থানা এলাকা থেকে অভিযুক্ত আদিত্য কুমার ওরফে মাখনকে আটক করে। ধৃত আদিত্য কুমার কে পশ্চিম আগরতলা থানায় রাখা হয়েছে।
আগামীকাল আদালত থেকে ট্রানজিট রিমান্ডে তাকে মোহালি নিয়ে যাওয়া হবে। সেই লক্ষ্যে পাঞ্জাব পুলিশের পাঁচজনের প্রতিনিধি দল আগরতলায় এসে পৌঁছেছে।
