আগরতলা:ঘুমের মাঝেই সর্বনাশ!মাল বোঝায় ট্রাক গাড়ি রাস্তা থেকে বাড়ির বসত ঘরের উপর আছড়ে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক বৃদ্ধা মহিলার।তার নাম সবিতা সাহা।ফের বেআব্রু বিপর্যয় মোকাবেলা বাহিনী।ঘটনা সোমবার রাত দশটা নাগাদ উদয়পুর মহকুমার এগ্রিকাল চার চৌমুহনী এলাকায় এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে।

সূত্রের খবর ঘুমন্ত অবস্থায় ছিল সেই মহিলা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদয়পুর অগ্নি নির্বাপক ডক্টরের কর্মীরা।রাধা কিশোর পুর থানার পুলিশ এবং মহকুমা পুলিশ আধিকারিক, মহকুমা শাসক ত্রিদিব সরকার ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয় লোকজন সহ-প্রশাসনের লোকজন উদ্ধার কাজে হাত বাড়িয়েছে। এই নিয়ে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ প্রশাসন ড্রজার এনে ঘাতক গাড়িটিকে বসত ঘরের উপর থেকে সরিয়ে থানায় নিয়ে গেছে।ভয়ংকর ঘটনার অভিযুক্ত চালক ঘটনার সঙ্গে সঙ্গে পালিয়ে যায় বলে খবর।

পুলিশ মৃত মহিলাকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। এমনটাই জানিয়েছেন গোমতী জেলা পুলিশ আধিকারিক ডাক্তার কে কিরন কুমার। তিনি আরো জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।অভিযুক্ত পলাতক চালকের উদ্ধারের জন্য তল্লাশি অভিযান শুরু করেছে। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে ছুটে যান এলাকার বিধায়ক তথা মন্ত্রী। প্রণজিৎ সিংহ রায় এবং বিধায়ক রাম পদ জমাতিয়া সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ। মন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন, এই ঘটনাটি খুবই দুঃখের। যা ভাষায় বর্ণনা করা যায় না। তিনি মৃত বৃদ্ধার প্রতি শোক জ্ঞাপন করেন।

পাশাপাশি তার পরিবার- পরিজনদের প্রতি সমবেদনা জানান। মন্ত্রী যান চালকদের উদ্দেশ্য বলেন,তারা যেন গতি নিয়ন্ত্রণ করে ট্রাফিক আইন মেনে যানবাহন চালান। তিনি বলেন প্রশাসনের তরফ থেকে এ ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।নিহত মহিলার পরিবার-পরিজন দের সরকারিভাবে সহায়তা করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *