আগরতলা।। টেট উত্তীর্ণদের চাকরির দাবিতে আন্দোলনে বৃহস্পতিবার উত্তাল হয়ে উঠলো রাজধানীর অফিস লেন এলাকা। জল কামান দিয়েও রোখা গেলোনা আন্দোলনকারীদের। পুলিশকে মারাত্মক বেগ পেতে হয় আন্দোলনকারীদের সামলাতে।

আগামীতে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় আন্দোলনকারীরা। ২০২৪ সালে টেট -১ ও টেট ২ উত্তীর্ন ১, ৪৫৬ জন চাকরিপ্রার্থার একসঙ্গে নিয়োগের দাবিতে বৃহস্পতি বিক্ষোভে নামেন । দীর্ঘদিন ধরে নিযোগ প্রক্রিয়া ঝুলে থাকার অভিযোগ তুলে জেআরবিটি বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে দ্রুত নিয়োগের দাবি জানান তাঁরা। তবে বিক্ষোভ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শেষ পর্যন্ত আন্দোলনকারীদের উপর জলকামান ব্যবহার করে পুলিশ। অস্থায়ী ভাবে তাদের গ্রেপ্তার করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।

চাকরিপ্রার্থীদের দাবি, ২০২৪ সালে টেট-১ ও টেট-২ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। পরবর্তীতে সরকার নির্ধারিত জিটি ও ইউজিটি পদে নিয়োগের জন্য তাঁরা আবেদন করেন। প্রায় ১,৮৫৬ জন প্রার্থীর নথি যাচাইয়ের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে বলে দাবি তাঁদের। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনও নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়নি বলে অভিযোগ। নিয়োগের দাবিতে একাধিকবার জেআরবিটির কাছে আবেদন জানানো হলেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ চাকরি প্রত্যাশীদের ।

এদিন ফের জেআরবিটি বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যান তাঁরা। তাঁদের দাবি, কোনও বাছাই নয়, ২০২৪ সালের টেট-১ ও টেট-২ উত্তীর্ণ সকল ১,৮৫৬ জনকেই একযোগে নিয়োগ করতে হবে। চাকরি প্রার্থীরা আরও অভিযোগ করেন, নিয়োগের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য একাধিকবার চেষ্টা করলেও এখনও তাঁদের সঙ্গে দেখা করার সুযোগ মেলেনি। দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ায় আর্থিক ও মানসিক সমস্যার মধ্যে রয়েছেন বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা।

এদিন নিজেদের দাবি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরি শ্রার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একসময় পুলিশ জলকামান বাবহার করে। এরপর বিক্ষোভরত টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের কয়েকজনকে পুলিশ অস্থায়ী ভাবে আটক করে নিয়ে যায়। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেয় দাবি মানা না হলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলন করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *