আগরতলা ‌। ঐতিহ্য মেনে আর কে নগর দ্বিতীয় ব্যাটেলিয়ন টিএসআর ক্যাম্পে মহাসমারোহে অনুষ্ঠিত হলো বিশ্বকর্মা ও অস্ত্র পূজাপ্রতি বছরের মতো এবছরও শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে আর কে নগরস্থিত দ্বিতীয় ব্যাটেলিয়ন টিএসআর ক্যাম্পে অনুষ্ঠিত হলো বিশ্বকর্মা পূজা ও অস্ত্র পূজা।

সকাল থেকেই ক্যাম্প চত্বরে ছিল উৎসবের আমেজ। বিশ্বকর্মা পূজার পাশাপাশি নিয়ম-নিষ্ঠা মেনে আয়োজন করা হয় অস্ত্র পূজার। টিএসআর জোয়ানদের কাছে এই অস্ত্র পূজার গুরুত্ব অপরিসীম। সারা বছর দেশ ও রাজ্যের নিরাপত্তার স্বার্থে যে অস্ত্র তাদের সঙ্গী হয়ে থাকে, সেই অস্ত্রকেই এদিন দেবতা জ্ঞানে পূজা করেন জোয়ানরা। জানা গেছে, অস্ত্রকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে ফুল, মালা ও সিঁদুর দিয়ে সাজিয়ে তোলা হয়। এরপর পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় পূজা-অর্চনা।

জোয়ানদের বিশ্বাস, অস্ত্রের আরাধনা করলে কর্তব্য পালনে শক্তি ও সাহস বৃদ্ধি পায় এবং সকল বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। এদিন পূজা শেষে সকলের মঙ্গল কামনায় প্রসাদ বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ব্যাটেলিয়নের উচ্চপদস্থ আধিকারিক সহ অন্যান্য জোয়ানরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *