আমবাসা।। ধলাই জেলার আমবাসা থানাধীন নাকা চেকপোস্টে পুলিশের তৎপরতায় বড়সড় সাফল্য। অভিযানে TR01 AL 0314 নম্বরের একটি স্করপিও গাড়ি থেকে বিপুল পরিমাণ এসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত তল্লাশির সময় গাড়িটিকে থামানোর সংকেত দেওয়া হলে চালক আচমকাই নাকা চেকপোস্ট ভেঙে পালানোর চেষ্টা করে।

এরপর পুলিশ ধাওয়া করলে চালক নাইলাহা বাড়ি এলাকার জঙ্গলের রাস্তা ব্যবহার করে পালাতে যায়। তবে শেষ পর্যন্ত গাড়িটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে চম্পট দেয় চালক।পরে গাড়িটি তল্লাশি চালিয়ে প্রায় ২২০ বোতল এসকফ সিরাপ উদ্ধার করে পুলিশ।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বহিরাজ্য থেকে এই নেশাজাতীয় সিরাপ আগরতলায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।ঘটনার খবর পেয়ে আমবাসা মহকুমার SDPO নিরুপম দত্ত এবং আমবাসা থানার ওসি নন্দন দাস ঘটনাস্থলে পৌঁছান। উদ্ধার হওয়া স্করপিও গাড়িটি আমবাসা থানায় নিয়ে যাওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *