আগরতলা।। আগরতলায় ইসকন মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে । পাশাপাশি ইসকন এর প্রতিষ্ঠাতা প্রভুপাদের আবির্ভাব দিবস পালিত হবে। এই উপলক্ষে এক গুচ্ছ ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

অনুষ্ঠান চলবে ৩ থেকে ৫ সেপ্টেম্বর। জন্মাষ্টমীর মূল অনুষ্ঠান হবে ৪ সেপ্টেম্বর। আর প্রভুপাদের আবির্ভাব দিবস পালিত হবে ৫ সেপ্টেম্বর। ৩ সেপ্টেম্বর বিকেল ৪টায় পূর্বাশা প্রাঙ্গণ থেকে নগর সংকীর্তনের মাধ্যমে উৎসবের সূচনা হবে। এরপর সন্ধ্যা আরতি ও অধিবাস অনুষ্ঠিত হবে। ৪ সেপ্টেম্বর সকাল থেকে মধ্যরাত পর্যন্ত বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি পালিত হবে।

পাশাপাশি বামুটিয়া, ধর্মনগর, কুমারঘাট, বাইখোরা, পালাটানা-সহ ত্রিপুরার বিভিন্ন এলাকায়ও জাঁকজমকপূর্ণভাবে জন্মাষ্টমী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার আগরতলায় ইসকন মন্দিরে এক সাংবাদিক সম্মেলনে ইসকনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা গড়ে তোলাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। প্রতিদিন সন্ধ্যায় উপস্থিত ভক্তদের মধ্যে প্রাসাদ বিতরণ করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *