আগরতলা।। বর্তমান সময়ে জল সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই আগরতলা ওমেন্স কলেজের এনএসএস ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত হয় সচেতনতামূলক কর্মসূচি।
এদিন কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া রেলি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে।রেলিতে অংশগ্রহণকারী ছাত্রীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও বিভিন্ন সচেতনতামূলক বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে জলের সঠিক ব্যবহার ও অপচয় রোধের আহ্বান জানান। পাশাপাশি পথচলতি মানুষের মধ্যে লিফলেট বিলি করে দৈনন্দিন জীবনে জল সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।
এনএসএস ইউনিটের সদস্যরা জানান, অপ্রয়োজনীয়ভাবে জল অপচয় করলে ভবিষ্যতে তীব্র জল সংকট দেখা দিতে পারে। তাই এখন থেকেই প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। তারা বলেন, কল খোলা না রাখা, বৃষ্টির জল সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী জল ব্যবহারের মতো ছোট ছোট উদ্যোগ বড় পরিবর্তন আনতে পারে।
এই কর্মসূচিতে কলেজের শিক্ষক-শিক্ষিকা ও এনএসএস আধিকারিকরাও উপস্থিত ছিলেন। তারা জানান, সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য
