আগরতলা :রঙে রঙে ভরে উঠুক ঐক্যের গর্জন, হোলিতে হোক হৃদয়ের অদম্য মিলন।রঙের এই পবিত্র উৎসব আমাদের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি-সম্প্রতি ও ভাতৃত্বের অটুট বন্ধন। সব ভেদাভেদ ভুলে একসাথে মিলেমিশে আনন্দে রঙিন হোক সমাজ ও রাজ্য।নানা বয়সের লোকজন বসন্তের এই রঙিন উৎসবে মাতোয়ারা।

রং বাহারি আবিরের ছোঁয়ায় একে অপরের প্রাণ ভরা উচ্ছ্বাস ভাগ বাটোয়ারা করে নিয়েছে জাতি ধর্ম নির্বিশেষে দিন ভর। রাজধানীর প্রগতি স্কুল, শিশু উদ্যান, রাম ঠাকুর বিদ্যালয়ের মাঠ, সহ রাজধানীর বিভিন্ন এলাকায় হোলিতে মেতে উঠলেন সকল অংশের মানুষ।রাজ্যে উৎসাহ ও দিবো নয় হোলি উৎসব পালিত হয় রাজধানী সহ গোটা রাজ্যে।হোলি আনন্দ যেন বিষাদের ছায়ায় পরিণত না হয় তার জন্য ময়দানে নেমেছে পুলিশ প্রশাসন।কোন মানুষ নেশায় আসক্ত হয়েছে কিনা তার জন্য পরীক্ষা করা হচ্ছে বিশেষ যন্ত্রের মাধ্যমে।

রাজ্যের সর্বত্র পুলিশ প্রশাসনের তল্লাশি অভিযান জারি রেখেছে।প্রতিবছরের ন্যায় এবছরও যুবক- যুবতি সহ কচি কাঁচাদের আরোগ্য উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। সারা রাজ্যেই এ বছরও আয়োজিত দো দুল ও বসন্ত উৎসব ছিল কৃষ্টি সংস্কৃতি ও আধ্যাত্মিক এর মিলন ক্ষেত্র।

দোল উৎসবে যুবক- যুবতীদের পাশাপাশি সাধারণ মানুষ অংশগ্রহণ করে রংয়ের উৎসবে মেতে উঠেন।গোটা বিশ্বজুড়ে সনাতনী ধর্মাবলম্বীরা হোলি উৎসব পালন করছে।বিভিন্ন উদ্যোক্তারা জানালেন সনাতনী সংস্কৃতিকে ছড়িয়ে দিতেই এই উৎসবের আয়োজন করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *