আগরতলা।।আজ হনুমান জয়ন্তী। ভগবান হনুমান, যিনি শিব-এর অবতার এবং অঞ্জনী-পুত্র হিসেবে পরিচিত, তাঁর জন্মতিথি উপলক্ষে সারাদেশের সঙ্গে রাজ্যেও ভক্তিভরে দিনটি পালন করা হচ্ছে। চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে পালিত এই উৎসব ভক্তি, শক্তি, সাহস এবং রাম-এর প্রতি নিঃস্বার্থ সেবার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

এই দিনে ভক্তরা হনুমানজির আশীর্বাদ কামনা করে অশুভ শক্তি থেকে সুরক্ষা এবং জীবনে সাহস ও শক্তি লাভের জন্য পূজা ও উপবাস পালন করেন। বিশ্বাস করা হয়, হনুমানের আরাধনা করলে জীবনের ভয়, বাধা ও নেতিবাচক শক্তি দূর হয়। অনেক ভক্ত শনি গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পেতে আজকের দিনে হনুমান চালিশা পাঠ করেন।রাজ্যের বিভিন্ন মন্দিরের পাশাপাশি আগরতলার লক্ষ্মীনারায়ণ বাড়ি হনুমান মন্দিরেও আজ সকাল থেকেই ভক্তদের বিশেষ ভিড় লক্ষ্য করা যায়।

ভোর থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের সমাগম বাড়তে থাকে এবং পূজা দেওয়ার উদ্দেশ্যে মন্দিরের সামনে দীর্ঘ লাইন পড়ে যায়।ভক্তদের বিশ্বাস, ভগবান হনুমানের আশীর্বাদে জীবনে শক্তি, সাহস ও সংকটমোচনের পথ সুগম হয়। তাই প্রতি বছরই ভক্তিভরে পালিত হয় হনুমান জয়ন্তী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *