আগরতলা :ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর বিভাগীয় কমিটির অন্তর্গত রামনগর, কৃষ্ণনগর এবং অভয়নগর ডি-ওয়াই এফ আইয়ের অঞ্চল কমিটির যৌথ উদ্যোগে শনিবার নেশা মুক্ত রাজ্য এবং শব্দ দূষণ রোধে রামনগর থানায় ডেপুটেশন সংগঠিত করা হয়।

ডেপুটেশন প্রসঙ্গে, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের নেতৃত্ব বলেন, গোটা রাজ্যজুড়ে নেশা- পাচার ও জুয়া বাণিজ্য বেড়ে চলেছে। তা নিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন গভীরভাবে উদ্বিগ্ন। গোটা রাজ্যব্যাপী কর্মসূচির আহ্বান করা হয়েছে প্রজন্ম বাঁচাও।

এই কর্মসূচির অঙ্গ হিসেবে নেশা – জুয়া কারবারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাচার বাণিজ্য ও নেশা বাণিজ্য বন্ধে পুলিশকে সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে। যুব নেতৃত্ব আরো বলেন,জিরানিয়ায় রেলে নেশা কান্ডের পর আগরতলা শহরেও রেলের মধ্যে প্রচুর নেশা সামগ্রী ধরা পড়েছে।পুলিশ শাসকদলের অঙ্গুলি হেলনে কাজ করছে বলে তিনি অভিযোগ করেন। যার ফলে অপরাধীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।

রাজনৈতিক সন্ত্রাস রোধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নিতে হবে। যেখানে প্রতিবাদের ভাষা প্রতিরোধে পরিণত হচ্ছে। সেখানেই শাসক দলের সন্ত্রাস নেমে আসছে। ছাত্রী এবং মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এটা ঘটনা রাজ্যে ১৪ বছরের শিশুসহ ৭২ বছরের বৃদ্ধা এই রাজ্যে ধর্ষিতা হচ্ছে। তিনি অভিযোগ করেন, আর এই ঘটনা গুলিতে যুক্ত বিজেপি র নেতা কর্মী সমর্থক। তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসন্ন। ইতিমধ্যেই সিবিএসই বোর্ডের পরীক্ষা শুরু হয়েছে। আর এদিকে রাজ্যে একটা অদ্ভুত কালচার চালু হয়েছে। মেলা পূজা উৎসব বিভিন্ন জায়গায় ডি জে অরকেস্টা চালু হয়েছে। উচ্চ স্বরে মাইক ও ডি জে বক্স বাজানো হচ্ছে।

যার ফলে শব্দ দূষণ হচ্ছে এবং তার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের পড়াশুনা ব্যাঘাত করছে। অবিলম্বে এই শব্দ সন্ত্রাস বন্ধ করতে পুলিশকে কঠোর ব্যবস্থা নিতে হবে। তিনি আরো জানান সড়ক দুর্ঘটনা রোধে পুলিশ ও ট্রাফিককে আরো কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *