ধর্মনগর।।সোমবার উত্তর ত্রিপুরার ধর্মনগরে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল Bharatiya Janata Party (ভারতীয় জনতা পার্টি)-র প্রতিষ্ঠা দিবস। উত্তর জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী Manik Saha (প্রফেসর ডা: মানিক সাহা)।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী Sudhangshu Das (সুধাংশু দাস), বিহারের বিধায়ক Mithilesh Tiwari (মিথিলেশ তিওয়ারি), রাজ্য বিজেপির সহ-সভাপতি Tapas Bhattacharya (তাপস ভট্টাচার্য) এবং উত্তর জেলা বিজেপির সভাপতি Kajal Das (কাজল দাস)। এছাড়াও ৫৬-ধর্মনগর বিধানসভা উপনির্বাচনের বিজেপি প্রার্থী Jahar Chakraborty (জহর চক্রবর্তী) সহ দলের অন্যান্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন, দলীয় আদর্শ ও ইতিহাস নিয়ে আলোচনা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা দলীয় কর্মীদের উদ্দেশ্যে উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।তিনি বলেন, বিজেপি সবসময় মানুষের কল্যাণে কাজ করে এসেছে এবং আগামী দিনেও এই ধারা বজায় থাকবে।

পাশাপাশি আসন্ন ধর্মনগর উপনির্বাচনে দলীয় প্রার্থীকে জয়ী করার জন্য কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার বার্তাও দেন তিনি।প্রতিষ্ঠা দিবসকে ঘিরে দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, উৎসবমুখর হয়ে ওঠে গোটা পরিবেশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *