আগরতলা : শহরে নতুন চোর চক্রের আত্মপ্রকাশ।সেই চোর চক্রের তিন পান্ডা পুলিশের জালে।আগরতলায় আই ফোন চুরি।অভিযুক্ত সহ ২ সহযোগী গ্রেপ্তার। উদ্ধার আইফোন মোবাইল।
আগরতলা এমবিবি ক্লাব সংলগ্ন এলাকায় উত্তরা বিউটি পার্লার নামে একটি পার্লার রয়েছে। সেই পার্লারের মালিক উত্তরা নাথ নামে এক মহিলার বাড়ি থেকে একটি আইফোন চুরির ঘটনায় তৎপরতা দেখিয়ে সাফল্য পেল আগরতলা পূর্ব থানার পুলিশ। পার্লারের মালিক উত্তরা নাথ ঘটনার বিস্তারিত জানিয়ে আগরতলা পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তার কাছ থেকে চুরি হওয়া আইফোন মোবাইলটি উদ্ধার করা হয়। পরে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে আরো দুই সহযোগীর সন্ধান পায় পুলিশ।
তাদেরও আটক করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানা গেছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরেন অতিরিক্ত পুলিশ আধিকারিক ধ্রুব নাথ। তিনি জানান, আই ফোন চুরির বিষয়ে পূর্ব থানায় একটি মামলা হয়। মামলার নম্বর হলো ২৫/২০২৬। চুরির ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।তিনি জানান, বিগত ২৫ ফেব্রুয়ারি এম বি বি ক্লাব সংলগ্ন উত্তরা বিউটি পার্লার থেকে একটি আই ফোন চুরি হয়।
চুরির অভিযোগ মূলে সি সি টিভি ফুটেজের মাধ্যমে একজন চোর কে সনাক্ত করা হয়। রবিবার সকালে মহারাজ গঞ্জ বাজারের লালমাটিয়া এলাকা থেকে সন্দেহ ভাজন ওই চোরকে পুলিশ আটক করে। পাশাপাশি তার কাছ থেকে মোবাইল ফোনটিও উদ্ধার হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে দ্বীপ সাহা ও দীপক দাস নামে আরো দুইজন কে আটক করা হয়।
