বিশালগড়।।পেপার ব্লকের ফেক্টরি খুলায় ৫০ লক্ষ কমিশন না দেওয়ার অপরাধে বিশালগড়ের বিধায়কের ঘনিষ্ঠ রনবীর দেবনাথ ও তার সাঙ্গপাঙ্গরা মিলে প্রাক্তন পৃষ্ঠা প্রমুখ ও বিজেপি জেলা সদস্য অনুপ কুমার সাহা’র বাড়িতে দফায় দফায় দুইবারে মোট চার রাউন্ড গুলি চালায়।
এতে আতঙ্ক ছড়ায় গোটা নেতাজীনগর এলাকায়। শুক্রবার বিকালে অনুপ বাবুর বাড়িতে রনবীরের সাগরেদদের পাঠিয়ে তার স্ত্রীর সাথে ভিডিও কলের মধ্যে দিয়ে ৫০ লক্ষের ডিমান্ড করে। সন্ধ্যার মধ্যে টাকা মিটিয়ে না দিলে পরের দিনের সূর্য উঠার আগেই তার দেহের মধ্যে গুলি চালানো হবে বলে প্রকাশ্যে হুমকি দেয় রনবীর দেবনাথ। তারপর রনবীরের সাথে কথা বলার পরেই তার সাগরেদরা দুই রাউন্ড গুলি করে। তারপর শনিবার ভোররাতে ফের অনুপ সাহার বাড়িতে এসে দুই রাউন্ড গুলি চালায় রনবীর বাহিনী।
প্রশ্ন হল রনবীর দেবনাথ অপরাধ জগতের ছিছকে নেতা জেনেও পুলিশ ও বিধায়ক কেন তাদের আসকারা দিয়ে যাচ্ছে বলে অভিযোগ। কেন পুলিশ তার বিরুদ্ধে কোন একশান নিচ্ছেনা, এর পেছনে কি কোন রহস্য লুকিয়ে রয়েছে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন…!!
