আগরতলা: ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘ ও ভারতীয় মজদুর সংঘ, ত্রিপুরা প্রদেশের উদ্যোগে ব্রাঞ্চ কমিটির এক সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সংগঠনের এলসিবি ড্রাইভারদের বিভিন্ন দাবি-দাওয়া ও নানাবিধ সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।এদিন উপস্থিত ছিলেন প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের সাধারণ সম্পাদক বিনয় মল্লিক সহ অন্যান্য সদস্যরা।
বিনয় মল্লিক জানান, কর্মসংস্থান বজায় থাকুক, সঙ্গে সঙ্গে শ্রমিকদের সমস্যা নিরসন করা হোক। তিনি বলেন এ দিনের বৈঠকে উপস্থিত সবাই টি এন জি সি এল এর অন্তর্ভুক্ত অনিয়মিত কর্মচারী। এই অনিয়মিত কর্মচারী দের বিভিন্ন দাবি- দাওয়া এবং সমস্যা রয়েছে। মূলত সেগুলি নিয়েই আজকের বৈঠকে আলোচনা হয়।এরমধ্যে এল সি বি বিভাগ বিভিন্ন সমস্যায় জর্জরিত। এর মধ্যে ড্রাইভারদের সমস্যা ভয়াবহ। যেকোনো দপ্তরে ড্রাইভারদের জন্য একটি আলাদা রেস্ট রুম থাকে। আর পাশাপাশি খাবার পানীয় জলের সুব্যবস্থা থাকে কিন্তু সি এল বি ড্রাইভার দের ক্ষেত্রে তা সম্পূর্ণ বঞ্চিত।টি এন জি সি এল আওতাধীন যে সমস্ত ড্রাইভার নিযুক্ত আছে তাদের জন্য সেই পরিবেশ গুলিই নেই। এটা একটা বড় দুর্বলতা।
এই বিষয়ে বিভিন্ন সময়ে দুই পক্ষকে জানানো হয়েছে।কিন্তু এখনো পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি।তিনি বলেন অনেক লড়াই করে বেতন ক্রম একটা জায়গায় এসেছে।কিন্তু অন্যান্য সেক্টরে যেমন বেতন বৃদ্ধি সহ অন্যান্য নীতি চালু করা হয়েছে আগামী দিনে টি এন জি সি এল আওতা ধীন অনিয়মিত কর্মচারী এবং ড্রাইভার দের জন্য সেই বিধি নীতিগুলো চালু করার জন্য আজকের বৈঠকে আলোচনা হয়েছে।তিনি জানান এই দাবিগুলো এবং বিভিন্ন সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে প্রথমেই ব্রাঞ্চ কর্তৃ পক্ষের নিকট চিঠি দেওয়া হবে।
যদি সমস্যা সমাধান না হয় এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ঘটনাটা কোটেশন প্রদান করা হবে। তিনি বলেন ভারতীয় মজদুর সংঘর সব সময় চেষ্টা করে যেকোনো সমস্যা ও দাবি নিয়ে আলোচনা টেবিলে সমাধানের জন্য।
