আগরতলা :শুক্রবার প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে রাজ্যের বিভিন্ন এডিসি কেন্দ্রে সিপিআইএম প্রার্থীরা তাদের মনোনয়নপত্র পেশ করেছেন। রাজ্যে আসন্ন এডিসির নির্বাচন আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্রে মনোনয়ন দাখিলের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার বৃষ্টিকে উপেক্ষা করে বর্ণাঢ্য মিছিলের মাধ্যমে মনোনয়ন দাখিল করলেন বামফ্রন্ট সমর্থিত সি পি আই এমের প্রার্থীরা।
খোয়াইতে স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে সিপিএমের দুই প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন শুক্রবার।স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে খোয়াই জেলায় সিপি আই এম এর দুই প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন।আশারামবাড়ি-হালাহালি কেন্দ্রের প্রার্থী করিম দেববর্মারামচন্দ্রঘাট কেন্দ্রের প্রার্থী সমরেশ দেববর্মা। এর আগে খোয়াই শহরে সিপিআইএমের উদ্যোগে এক বিশাল মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মহকুমা শাসকের কার্যালয়ে পৌঁছান।
সেখানে খোয়াই জেলার জেলাশাসক নির্মল কুমারের হাতে তাদের মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলের সময় একাধিক সি পি আই এমের শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।প্রার্থীরা নির্দিষ্ট কেন্দ্রের ভোটারদের কাছে তাদের নির্বাচনী ইচ্ছা পত্র জমা দিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করেছেন।নির্বাচন কমিশনও প্রার্থী তালিকা যাচাই প্রক্রিয়া শুরু করেছে, এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী ভোটারদের জন্য নির্বাচনী প্রচার কার্যক্রম শীঘ্রই শুরু হবে।এদিকে এদিন, উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নমিনেশন দাখিল করলো কাঁঠালিয়া-মির্জা- রাজাপুর কেন্দ্রের সি পি আই এম প্রার্থী পরীক্ষিত মুড়াসিং এবং কিল্লা -বাগমা এডিসি কেন্দ্রের প্রার্থী অমৃত সাধন জমাতিয়া।
উদয়পুর মহকুমা শাসক অফিসে রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র পেশ করেন।অন্য দিকে,শত শত মানুষকে নিয়ে বিশাল মিছিল করে মোহন পুরে মনোনয়ন পত্র দাখিল করলেন টি টি এ এ ডি সি সিমনা- তমাকারী কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অমূল্য দেববর্মা এবং বোধজং নগর- ওয়াকি নগর কেন্দ্রের সি পি আই এম প্রার্থী সঞ্জিত দেববর্মা। এদিন, ২৫ নতুন বাজার-মাল বাসা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী মোগেন্দ্র রিয়াং বিশাল মিছিল করে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অন্যদিকে, জিরানিয়া মহকুমা শাসক তথা ইদানিং অফিসারের কাছে ১৫ জিলানিয়া কেন্দ্রের সিপিআইএম প্রার্থী রাধা চরণ দেববর্মা এবং ১৬ মান্দাই পুলিনপুর কেন্দ্রের প্রার্থী সূর্য কুমার দেববর্মা মনোনয়নপত্র পেশ করেছেন। উপস্থিত ছিলেন একাধিক সি পি আই এম নেতৃত্ব কর্মী সমর্থকরা।কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রশাসনের নির পেক্ষতার প্রশ্নে উসমা প্রকাশ করেন সিপিআইএম প্রার্থীরা। তাদের অভিযোগ নির্বাচনে পুলিশের ভূমিকা স্বচ্ছ নয়।
বাম প্রার্থীরা যখন মনোনয়ন জমা দিতে যান, সেই সময় বিজেপির কর্মী সমর্থকরা উপস্থিত ছিল বলে তারা অভিযোগ তোলেন। তারপর এক বাগ বিতান্ডার সৃষ্টি হয়। কিছুক্ষণ সময়ের জন্য উত্তেজনার রূপ নেয়। জিরানিয়া কেন্দ্রের সিপিএম প্রার্থী রাধা চরণ দেববর্মা বলেন, নমিনেশন জমা দেওয়ার সময় কেন বিজেপির লোকজন রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে জোর হয়ে থাকে। কিসের গণতন্ত্র? আজকে নমিনেশন দিতেই যদি এরকম হয়! তাহলে ভোটের দিন এবং গণনার সময় কি হবে তা সহজেই অনুমেয়! বাম প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর বিভিন্ন জায়গায় সংবাদমাধ্যমের সামনে বলেন, তারা পূর্ণ আশাবাদী আসন্ন এডিসি নির্বাচনে বাম প্রার্থীদের জয় সুনিশ্চিত ।
কারণ জনগণ সিপিআই এমের সাথে রয়েছে। সকল প্রার্থীরাই বলেন প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও দলীয় কর্মী সমর্থক সহ সাধারণ জনগণের উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। তারা আরো বলেন এডিসি এলাকার মানুষ চাইছে শান্তির মাধ্যমে যেন বাঁচতে পারে। বাম প্রার্থীরা বলেন, জনগণের টাকা জনগণের উন্নয়নের স্বার্থে পৌঁছানোর জন্যই সিপিআইএম বদ্ধপরিকর।পাঁচ বছরে রাজ্য সরকার ও এডিসি প্রশাসন দুর্নীতিতে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে বলে তাদের অভিযোগ।উন্নয়নের টাকা এমডিসি ও ই এম লুটেপুটে খাচ্ছে। বিজেপি ও মথার প্রশাসন জনগণের জন্য নয়।
বিজেপি মাথা ও আই পি এফ টির কার্যকলাপের বিরুদ্ধে জনগণ ক্ষুব্ধ। তারা মানুষের সঙ্গে প্রতারণা করে চলছে। শুধু মিথ্যা প্রতিশ্রুতি ছাড়া আর কোন কিছুই নেই।তাই দুর্নীতিমুক্ত এডিসি প্রশাসন দিতে পারে একমাত্র বামফ্রন্ট।
