আগরতলা।।আগামীকাল ১২ ই এপ্রিল অনুষ্ঠীত হতেযাচ্ছে এডিসি নির্বাচন। এই নির্বাচন যাতেকরে সুষ্ঠভাবে সম্পন্ন হয় তার সবকিছুর ব্যবস্থা রেখেছে ২৬ নং বীরচন্দ্র কলসী আসনের রিটার্নিং অফিসার শান্তি রঞ্জন চাকমা।
এরইমধ্যে ভোটকে কেন্দ্রকরে শনিবার শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়থেকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে ইভিএম মেশিন নিয়ে নিজ নিজ গন্তব্যস্থলে রোওনা দিলেন ভোটে নিযুক্ত কর্মীরা। ২৬ নং বীরচন্দ্র কলসী আসনে মোট ৪৫ টি পুলিংষ্টেশন রয়েছে যার মধ্যে মোট ভোটারের সংখ্যা ৩৭৫২৬ এদেরমধ্যে মহিলা ভোটারের সংখ্যা ১৮৮৯০ এবং পুরুষ ভোটারের সংখ্যা ১৮৬৩৬ জন।
প্রশাসন সূত্রে জানা গেছে, আজই সমস্ত ভোটকর্মীরা নির্ধারিত কেন্দ্রে পৌঁছে যাবেন এবং ভোট গ্রহণের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করবেন।নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে। আগামীকাল সকাল থেকে শুরুহবে ভোট গ্রহনের পক্রিয়া।
