আগরতলা : এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে নির্মীয়মান বিভিন্ন কাজ গুলো পরিদর্শন করতে শুক্রবার দুপুরে কৈলাসহরে আসেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

পরিদর্শন কালে মন্ত্রীর সাথে ছিলেন প্রাক্তন বিধায়ক মবস্বর আলী, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা, ঊনকোটি জেলা পরিসদের সদস্য বিমল কর, বিশিষ্ট সমাজসেবী অরুপ ধর, ঊনকোটি জেলার জেলাশাসক ডক্টর তমাল মজুমদার, দপ্তরের অধিকর্তা সহ আরও অন্যান্য আধিকারিকরা। মন্ত্রী কৈলাসহরে এসে প্রথমে চলে যান সোনামুখী এলাকায়। সেখানে চল্লিশ একর জায়গায় ৭০কোটি টাকায় ইকো টুরিজম এডভাঞ্চার পার্কের নির্মীয়মান কাজ পরিদর্শন করেন। এরপর চলে যান কৈলাসহর শহরের উপর নির্মীয়মান ঊনকোটি টুরিস্ট লজের নির্মীয়মান কাজ পরিদর্শনে।

ঊনকোটি টুরিস্ট লজের নির্মীয়মান কাজ পরিদর্শনে আসার পর সেখানে মন্ত্রীকে উত্তরীয় পড়িয়ে বরন করেন বিশিষ্ট সমাজসেবী অরুপ ধর। সবগুলো কাজ পরিদর্শন করার সময় কাজের পুঙ্খানুপুঙ্খ খোঁজ খবর নেন এবং কিছু কিছু ক্ষেত্রে মন্ত্রী নতুনভাবে সংযোজনও করতে নির্দেশ দেন দপ্তরের আধিকারিকদের। তবে, সবগুলো কাজ প্রায় চল্লিশ শতাংশ সম্পন্ন হয়ে গেছে বলেও জানান এবং এগুলো আগামী এক বছরের মধ্যে কাজগুলো সম্পন্ন করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দিয়ে উদ্ধোধন করানো হবে বলেও জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। মূলত ঊনকোটি পর্যটন ক্ষেত্রকে বিশ্বের মানুষের কাছে তোলে ধরতেই এই সমস্ত কাজগুলো হচ্ছে বলে জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী।

মন্ত্রী এও জানান যে রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্রকে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। শুক্রবার কৈলাসহরে সবগুলো কাজ পরিদর্শন করে দুপুরের খাবার খেয়ে আগরতলার উদ্দেশ্যে রওনা দেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *