আগরতলা ।।১৯৮০ সালের ৬ এপ্রিল (ভারতীয় জনতা পার্টি)-র প্রতিষ্ঠা হয় (অটল বিহারী বাজপেয়ী)-এর নেতৃত্বে। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে আজ সারা দেশের পাশাপাশি ত্রিপুরা প্রদেশ কার্যালয়েও যথাযোগ্য মর্যাদায় পালিত হল দলের প্রতিষ্ঠা দিবস।প্রদেশ বিজেপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি তথা সাংসদ (রাজীব ভট্টাচার্য)।
তিনি বলেন, এই দিনটি শুধুমাত্র উদযাপনের নয়, বরং সংগঠনকে আরও শক্তিশালী করা, জনমানসে আস্থা অটুট রাখা এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার নতুন সংকল্প গ্রহণের দিন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় জনজাতি মোর্চার সভাপতি (সমীর ওরাঁও), সর্বভারতীয় সাধারণ সভানেত্রী (লতা হোসেনডি), আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক (দীপক মজুমদার) এবং দলের মুখপাত্র (সুব্রত চক্রবর্তী) সহ অন্যান্য নেতা-কর্মীরা।
প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে ছিল উৎসবের আবহ, পাশাপাশি আগামীর রাজনৈতিক লড়াইয়ের জন্য সংগঠনকে আরও মজবুত করার বার্তাও উঠে আসে নেতৃত্বের বক্তব্যে।
