আগরতলা:আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে আগরতলা থেকে কলকাতা ভায়া ঢাকা মৈত্রী বাস পরিষেবা পুনরায় শুরু হচ্ছে। জানিয়েছেন বাংলাদেশের পরিবহন বিভাগের এক কর্মকর্তা শিপন সরকার। তিনি বলেন বাংলাদেশ সরকার ভারত সরকারকে ভিসা দিচ্ছিল না। ২৪ তারিখ থেকে ভারত সরকার ভিসার জন্য উন্মুক্ত করে দিচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে। বর্তমানে বন্ধুত্বপূর্ণ পরিবেশ চলে আসছে। বাংলাদেশের এবারের জাতীয় নির্বাচনের উপর ভারতের সঙ্গে সম্পর্ক আরো ঘনত্ব হবে। আগরতলা ঢাকা কলকাতা মৈত্রী বাস পরিষেবা বাংলাদেশের অস্থিরতার কারণে ২০২৪ সালের সেপ্টেম্বর মাস থেকে বন্ধ ছিল। বাংলাদেশে অস্থির পরিস্থিতির কারণে এবং যাত্রীদের নিরাপত্তা স্বার্থে বাস পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে স্থিতিশীল সরকার ঘটনার পর ভারত এবং বাংলাদেশের ভিসা সরলিকরন করা হয়েছে। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন টি আর টি সি বাইস চেয়ারম্যান সমর রায়। তিনি আরো জানান, ফলে আজ থেকে শুরু হয়েছে আগরতলা থেকে ঢাকা পর্যন্ত মৈত্রী বাস পরিষেবার ট্রায়াল রান। যা চলবে ২৭ শে ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে যাত্রী নিয়ে পুনরায় শুরু হবে এই বাস পরিষেবা।

ইতিমধ্যেই মৈত্রী বাসের অপারেটর মহাদেব দাস সহ অন্যান্য অফিসাররা শনিবার আগরতলায় এসেছেন। তারপর ঢাকা ও ভারতের ভিসা অফিস গুলি খোলা হয়েছে। তিনি জানান ভিসা পাওয়ার ক্ষেত্রে আর কোন প্রতিকূল অবস্থা থাকবে না। তিনি যাত্রী সাধারণ এর কাছে অনুরোধ করেন, যদি তারা আগরতলা থেকে ঢাকা বায়া কলকাতা যেতে চান, সেখানে ২৮ ফেব্রুয়ারি থেকে টি আর টি সি’র কাউন্টার থেকে টিকিট দেওয়া হবে। আর কোন প্রতিকূল অবস্থা থাকবে না।

তিনি জানান মৈত্রী বাস পরিষেবার গাড়ি পারমিট রয়েছে। যেহেতু ভিসা অফিস চালু হয়েছে সেখানে বাস পরিষেবা এবং যাত্রীদের চলাচলে কোন অসুবিধা হবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *