আগরতলা:আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। চলবে ২৫ মার্চ পর্যন্ত। প্রথম দিন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হবে। তারপর প্রয়াত অধ্যক্ষ বিশ্ব বন্ধু সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনার উপর সেদিনের জন্য অধিবেশন মুলতুবি করা হবে।
আগামী ১৬ই মার্চ অর্থমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় ২০২৬-২৭ সালের বাজেট বেশ করবেন। তাছাড়া এবারের অধিবেশনে মোট তিনটি বিল যথাক্রমে ত্রিপুরা ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স বিল,টেকনিক্যাল ইউনিভার্সিটি বিল এবং উইমেন্স বিল উত্থাপন করা হবে। এছাড়াও জিরো আওয়ারের গত বিধানসভা অধি বেশনের পর থেকে যে সমস্ত উন্নয়ন মূলক কর্মকাণ্ড হয়েছে এবং রাজ্যের সার্বিক ও পরিস্থিতি নিয়ে প্রশ্ন উত্তর পর্ব থাকবে। সব মিলিয়ে এবারের বিধানসভা অধিবেশন বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ।
ট্রেজারি বেঞ্চের এবং বিরোধী বেঞ্চের বিধায়কদের মধ্যে রাজ্যের সার্বিক পরিস্থিতি কর্মসংস্থান শিক্ষা স্বাস্থ্য পানীয় জলবিদ্যুৎ কৃষি রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে তর্কযুদ্ধ হতে পারে। এর মধ্যে তিপ্রা মথা শাসক দলের শরিক হয়েও মাঠে-ঘাটে বড় শরিক বিজেপির বিরুদ্ধে নানা বিষয়ে সমালোচনায় মেতে উঠেছে।
এখন দেখার বিষয় এই বাজেট অধিবেশনে মথার বিধায়কদের কি ভূমিকা হয়? যদিও মাথার দুইজন মন্ত্রী রয়েছে রাজ্য মন্ত্রিসভায়।
