আগরতলা: গতরাতে বন্যহাতির আক্রমণে নিহত ৬৯ বছর বয়সী জনজাতি বৃদ্ধা মনিমালা দেববর্মার বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।

আজ চাকমাঘাটে একটি নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করার পূর্বে মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত রামকৃষ্ণ পুর এডিসি ভিলেজে গিয়ে শোকাহত পরিবারের সাথে কথা বলেন তিনি।

মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন সহ আত্মীয় পরিজনেরা।অন্যান্যদের মধ্যে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন ভারতীয় জনতা পার্টির নর্থইষ্ট কোঅর্ডিনেটর ডঃ সম্বিত পাত্রা সহ অন্যান্যরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *