আগরতলা : রাজধানীর বটতলা মহাশ্মশান ও হাওড়া মার্কেট সংলগ্ন এলাকা বুধবার পরিদর্শন করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর জানবী দাস।

পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেয়র দীপক মজুমদার জানান, গত বর্ষা মৌসুমে বটতলা মহাশ্মশানে শবদাহ করতে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সেই অভিজ্ঞতার কথা মাথায় রেখেই আগরতলা পুর নিগমের পক্ষ থেকে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, ভবিষ্যতে বর্ষার সময় যাতে শবদাহ কার্যক্রমে কোনো অসুবিধা না হয়, তার জন্য উঁচু জায়গায় আরও একটি মহাশ্মশান নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

পাশাপাশি বটতলা মহাশ্মশান চত্বরকে আরও সুন্দর ও আধুনিক করে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। পরিকল্পনার অংশ হিসেবে পুরো এলাকায় উন্নত আলোকসজ্জা করা হবে এবং সেখানে অবস্থিত শিব মন্দিরকেও নতুনভাবে সাজিয়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানান মেয়র।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *