আগরতলা।।রাজ্যজুড়ে উৎসবের আবহে উদযাপিত হলো দোল উৎসব। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আগরতলার রবীন্দ্র ভবনের আম্র কুঞ্জে আয়োজন করা হয় রাজ্যভিত্তিক বর্ণাঢ্য দোল উৎসবের।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা ভিম্ভিশ্বর ভট্টাচার্য এবং এডভাইজারি কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী সহ বিশিষ্ট অতিথিরা।দোল উৎসব উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্তের আগমনী বার্তা ছড়িয়ে পড়ে চারদিকে। নৃত্য, সঙ্গীত এবং আবৃত্তির মাধ্যমে শিল্পীরা বসন্তের রঙে রাঙিয়ে তোলেন আম্র কুঞ্জের পরিবেশ।

উৎসবে উপস্থিত সাধারণ মানুষও আনন্দ ও উচ্ছ্বাসের সাথে অংশগ্রহণ করেন এবং একে অপরকে রঙে রাঙিয়ে দোল উৎসবের আনন্দ ভাগ করে নেন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই ধরনের সাংস্কৃতিক আয়োজন রাজ্যের সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তোলে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *