আগরতলা :পৃথিবীর সর্ববৃহৎ জন সংখ্যার দেশ ভারত। তারপরেও পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর সঙ্গে সঙ্গেই কেন গ্যাসের মূল্য বৃদ্ধি হল এই প্রশ্নকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ জানালো এস ইউ সি আই কমিউনিস্ট।রান্নার গ্যাস থেকে শুরু করে সিএনজি, পিএনজি গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বুধবার রাজধানীর বটতলায় বিক্ষোভ প্রদর্শন করে এস ইউ সি আই কমিউনিস্ট।

সেখানে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এস ইউ সি আই কমিউনিস্ট দলের রাজ্য সম্পাদক অরুণ ভৌমিক বলেন,জ্বালানি গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও মার্কিন সাম্রাজ্য বাদের চাপের কাছে মোদি সরকারের আত্মসমর্পণের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে কর্মরত ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।তিনি প্রশ্ন তুলেন,এত বড় দেশে ছয় মাসের গ্যাস মজুত রাখা হয়নি কেন?পাশাপাশি ত্রি দাবী করেছেন মূল্যবৃদ্ধিতে জর্জরিত জনগণের উপর কেন এই ধরনের গ্যাসের মূল্য বৃদ্ধি চাপানো হল?এই বিষয়ে এস ইউ সি আই কমিউনিস্ট তীব্র ধিক্কার জানাচ্ছে।তিনি আরো বলেন বিজেপির আমলে জ্বালানি গ্যাসের মূল্য কয়েক মাস পর পর অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে।

সাধারণ মানুষের অবস্থা সংকটে। দেশের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত শ্রমজীবী মানুষ রাস্তায় নেমে তার অধিকার প্রতিষ্ঠার কথা বলছেন।কিন্তু সরকার আর্থ সামাজিক ও অর্থনৈতিক বিকাশের বড় বড় কথা বললেও বাস্তবে তার বিপরীত ছবি দেখা যাচ্ছে। বিজেপি ডাবল ইঞ্জিন সরকারের প্রচার করছে কিন্তু কার্যত ডাবল নয়। তিনি বলেন সিএনজি, পি এন জি ত্রিপুরার প্রাকৃতিক গ্যাস।এই গ্যাসের দাম বাড়লো কেন সরকারকে তার জবাব দিতে হবে? অবিলম্বে সিএনজি, পি এন জি ও সিলিন্ডার গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার করার দাবি জানিয়েছেন তিনি।

এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে সকল অংশের মানুষকে তীব্র গন আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।তিনি অভিযোগ করেন,এই কয়েকদিনের পশ্চিম এশিয়ার যুদ্ধে ১৪০ কোটি দেশের মানুষের সামনেই দুর্দশা কেন দেখা দিল? সরকার তার মোকাবেলা করতে পারছে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *