আগরতলা :আজ আন্তর্জাতিক নারী দিবস। গোটা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।গোটা রাজ্যেও নানা সংগঠনের উদ্যোগে পালিত হচ্ছে নারী দিবসের কর্মসূচি।সেই প্রেক্ষিতে বিভিন্ন সংস্থার তরফে মাতৃ শক্তির প্রতি গভীর শ্রদ্ধা আন্তরিক শুভেচ্ছা ওঅভিনন্দন।

নারীর মমতা,সাহস, ধৈর্য আর ত্যাগের আলোকেই আলোকিত হয়ে উঠুক সব পরিবার,সমাজ ও মানব সভ্যতা। জীবনের প্রতিটি প্রান্তে নারীর অবদান নারীকে গড়ে তুলে আগামী দিনের শক্ত ভিত।প্রতিটি নারী সম্মান,নিরাপত্তা ও সমান অধিকার নিয়ে নিজের স্বপ্নের পথে এগিয়ে যাক।মাতৃ শক্তির অনন্ত প্রেরণায়ই হোক সমাজের সত্যিকারের শক্তি।

ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন ও জেন্ডার কাউন্সিলের যৌথ উদ্যোগে রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগরতলা প্রেস ক্লাবে সকাল ১১ টায় এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে রাজ্যে কর্মরত মহিলা সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।অনুষ্ঠানে মোট ৬৪ জন কর্মরত মহিলা সাংবাদিককে ‘অনন্যা সংবাদ যোদ্ধা সম্মান’ প্রদান করা হয়। পাশাপাশি সাংবাদিকতায় কার্যক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কর্মরত মহিলা সাংবাদিক কাকলি রায়কে ‘শক্তিরূপা সম্মান ২০২৬’-এ ভূষিত করা হয়।

অনুষ্ঠানের অংশ হিসেবে উপস্থিত সাংবাদিকদের জন্য ব্লাড সুগার পরীক্ষা ও চক্ষু পরীক্ষা করা হয় এবং চিকিৎসকদের পরামর্শ গ্রহণের সুযোগ রাখা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়,আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি সৈয়দ সাজ্জাদ আলী, সহ-সভাপতি চিত্রা রায় এবং আই এল এস হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ মমতাজ সিং এবং জেন্ডার কাউন্সিলের কনভেনার সহ বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে আই এল এস হাসপাতাল কর্তৃপক্ষ মহিলা সাংবাদিকদের জন্য একটি হেলথ ক্যাম্পের আয়োজন করেছে।

বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় বলেন, দেশের প্রধানমন্ত্রী দেশের নারী, যুব, কৃষক ও গরিব এই চারটি বর্গের কথা চিন্তা করছেন। সারা দেশে সেল্ফ হেল্প গ্রুপের জন্য প্রত্যেক বছর বাজেটে অধিক অর্থের সংস্থান রাখা হচ্ছে। লক্ষ্য একটাই মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে যেন আত্মনির্ভর হয়ে ওঠে। তিনি বলেন কেন্দ্র এবং রাজ্য সরকার নারীদের উন্নতির স্বার্থে কাজ করছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *