আগরতলা।। সর্বভারতীয় আন্ডার ১৩ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ত্রিপুরার গর্ব আরাধ্যা দাস। তার এই সাফল্যে উচ্ছ্বাসিত রাজ্যবাসী। মঙ্গলবার এক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে আরাধ্যা দাসকে সংবর্ধনা জানায় ত্রিপুরা দাবা অ্যাসোসিয়েশন।
এছাড়া এসোসিয়েশনের উদ্যোগে আরাধ্যার হাতে ২৫ হাজার টাকার অর্থরাশি তুলে দিয়ে তাকে শুভেচ্ছা জানায় কর্মকর্তাগণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা দাবা অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক সহ অন্যান্য কর্মকর্তাগণ। সংবর্ধনা পেয়ে আরাধ্যা জানায় ২০২৭ এ আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করার জন্য সে প্রস্তুতি শুরু করেছে।
