স্পোর্টস ডেস্ক জনদর্পন, আগরতলা: শনিবার জনদর্পণ ওয়েব মিডিয়া এবং এনআইটি আগরতলার মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এন আই টি আগরতলার স্পোর্টস কমপ্লেক্স এ আয়োজিত এই ক্রিকেট ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন এনআইটি আগরতলা দলের অধিনায়ক বিশ্বজিৎ দেবনাথ। প্রথমে ব্যাট করতে নেমে জনদর্পণ মিডিয়া নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৬৩ রান করে। কান্তি দেব ১৭ রান এবং রাজেশ দত্ত ২৪ রান করতে সক্ষম হয়। এনআইটি আগরতলার হয়ে বিশ্বজিৎ নীতিশ এবং জে কে দুটি করে উইকেট সংগ্রহ করে। জবাবে ৬৪ রানের লক্ষ্যমাত্রা কে সামনে রেখে ১৩.১ ওভারে জয়ের রান তুলতে সক্ষম হয় এন আই টি আগরতলা। কৌশিক সুরেশ এবং সৈকতের উপর ভর করেই এনআইটি আগরতলা এই ম্যাচটিতে জয়লাভ করেছে। জনদর্পণের হয়ে সুকান্ত চৌধুরী এদিন দুটি উইকেট সংগ্রহ করে।। অত্যন্ত সোহার্দ্যপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই প্রীতি ক্রিকেট ম্যাচটি সম্পন্ন হয়।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *