আগরতলা।।১৪ বাধারঘাট মন্ডল এর উদ্যোগে ২৪ নং বুথে প্রধানমন্ত্রীর ১৩৩ তম মন কি বাত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চারিপাড়া স্কুলের হল ঘরে। উপস্থিত ছিলেন সাংসদ রাজিব ভট্টাচার্য, বিধায়িকা মিনা রানী সরকার, মন্ডল সভাপতি মনিস দেব সহ অন্যান্যরা।

প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্যী জানান প্রতিমাসের শেষ সপ্তাহে রবিবার প্রধানমন্ত্রী এই মন কি বাত কর্মসূচি অনুষ্ঠিত করে থাকেন। এই কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী সমগ্র ভারতবর্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলি সামনে এনে জনগণকে অবগত করেন এটা একটা বিশেষ দিক। তিনি বলেন বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিভিন্ন উৎপাদিত সামগ্রী সহ রাজ্যগুলির উন্নয়নের বিভিন্ন দিকও প্রধানমন্ত্রী ওনার মন কি বাত অনুষ্ঠানে তুলে ধরেন।

এটা উত্তর পূর্বাঞ্চলের জনগণের জন্য একটা গর্বের বিষয়। প্রধানমন্ত্রী আজ উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে আমাদের রাজ্য ত্রিপুরার বাশ উৎপাদন নিয়েও বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে তুলে ধরেছেন এটা আমাদের রাজ্যের মানুষের জন্য একটা অভূতপূর্ব গর্বের দিক। পূর্বে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে আমাদের রাজ্য ত্রিপুরাকে অনেকে চিনত না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি র নেতৃত্বে আজ ত্রিপুরা সারা ভারতবর্ষের মধ্যে একটি বিশেষ নাম।

যখনই প্রধানমন্ত্রী উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি নিয়ে আলোচনা করেন তখনই ত্রিপুরার নাম সামনে চলে আসে। এতে করে সমগ্র ভারতবর্ষে ত্রিপুরা রাজ্য একটি বিশেষ স্থান বর্তমানে দখল করে নিয়েছে। রাজিব ভট্টাচার্য এই বিষয় নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাত অনুষ্ঠানের মাধ্যমে আমরা নতুন নতুন বিভিন্ন বিষয় অনুধাবন করতে পারি এবং শিখতে পারি। তিনি সকলকে প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান দেখার ও আহবান জানান

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *