আগরতলা।।এডিসি নির্বাচন ২০২৬ এ এডিসির ১৪ বোধজংনগর ওয়াকিনগর কেন্দ্র থেকে তিপ্রা মথা দল মনোনীত প্রার্থী রুনিয়েল দেববর্মা হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে মোহনপুরের তুলাবাগান চৌমুণী থেকে মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে রিটার্নিং অফিসারের নিকট নমিনেশন দাখিল করেন।

এই সময় এডিসির ই.এম রবীন্দ্র দেববর্মা, তিপ্রা মথা লেফুঙ্গা ব্লক সভাপতি দীপক দেববর্মা,দলের যুব সংগঠনের ব্লক সভাপতি প্রশান্ত দেববর্মাদের নেতৃত্বে হাজার হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। রিটার্নিং অফিসারের নিকট নমিনেশন দাখিল করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ১৪বোধজংনগর কেন্দ্র থেকে তিপ্রা মথা দল মনোনীত প্রার্থী রুনিয়েল দেববর্মা বলেন এডিসিতে তিপ্রা মথা দল ২৪ টি আসনে জয়ী হবে এবং পুনরায় এডিসিতে সরকার গঠন করবে এবং উনার কেন্দ্রে তিনি ২০০% জয়ী হবেন বলে আশা ব্যক্ত করেন।

পাশাপাশি এডিসি নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে অনন্ত দেববর্মা,সদাগর কলইদের তিপ্রা মথা দল ছেড়ে বিজেপিতে যোগদান করা তিপ্রা মথা দলের উপর বিন্দুমাত্র প্রভাব পড়বে না বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *