আগরতলা: আগামী ৭ অক্টোবর রাজ্যে ‘সেবা জ্যোতি যাত্রা’ কর্মসূচি সফলভাবে আয়োজনের লক্ষ্যে শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন রাজ্য সরকারের খাদ্য, পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
সভায় উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ প্রশাসনের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা। সভায় ৭ অক্টোবরের কর্মসূচিকে সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়।
কর্মসূচির প্রস্তুতি, প্রশাসনিক সমন্বয়, জনগণের অংশগ্রহণ এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে মতবিনিময় করা হয়। মন্ত্রী সুশান্ত চৌধুরী সকল দপ্তরকে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দেন যাতে এই কর্মসূচি সর্বাত্মকভাবে সফল হয়।
