আগরতলা :মন রে গা বাঁচাও কর্মসূচিকে সামনে রেখে প্রদেশ কংগ্রেস ভবনে রবিবার এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক ও সুদীপ রায় বর্মন, প্রাক্তন সভাপতি পীযুষ কান্তি বিশ্বাস সহ অন্যান্যরা।
বৈঠকে রাজ্য স্তরের কর্মসূচি নিয়ে প্রদেশ কংগ্রেসের কোরডিনেশন কমিটি গঠন করা হয়েছিল। এই কর্মসূচিকে বাস্তবায়িত করতে আজকে এই কোডিনেশন কমিটির সবাই সিদ্ধান্ত হয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি রাজভবন অভিযান সংগঠিত করা হবে। সেখানে রাজ্যপালের কাছে মন রেগাকে পূর্ণবহালের করার দাবিতে স্মারক লিপি প্রদান করা হবে। এই কর্মসূচিতে সারা রাজ্য থেকে নেতৃত্ব কর্মী সমর্থক যেমন আসবে তেমনি নির্বাচিত জনপ্রতিনিধিরাও নিজেরাও অংশগ্রহণ করবেন। তার পাশাপাশি মন রেগার কাজের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের একটি অংশ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি আরো জানান, বিজেপি কেন্দ্রের সহকারে আসার পর সারা দেশে দশ কোটি জব কার্ড বাতিল করেছে।
তারমধ্যে ত্রিপুরায় প্রায় নয় লক্ষাধিক জব কার্ড বাতিল করা হয়েছে। এই জব কার্ড যাদের বাতিল হয়েছে তারা ওই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। তিনি জানান, মনরেগা বাতিল এর মধ্য দিয়ে গ্রামীণ শ্রমিকদের অধিকার হরণ করছে বিজেপি সরকার। আগে দেশের রাজ্য গুলি ও পঞ্চায়েত গুলিতে মন রেগার মাধ্যমে মজুরি ভিত্তিক অধিকার প্রদান করা হয়েছিল। সেটা খর্ব করে কেন্দ্রীয় সরকার যেভাবে তাদের ক্ষমতা কুক্ষিগত করছে। ঠিকাদারি প্রথার প্রচলন করে মন রেগার নাম ভি বি জি রামজি যে প্রকল্প সারাদেশে চালু করতে চাইছে, তার বিরুদ্ধে সারা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্যেও এই আন্দোলনকে বেগবান করতে ১৬ ফেব্রুয়ারি রাজ্য ভিত্তিক কর্মসূচিতে যাচ্ছে কংগ্রেস। শুধু তাই নয়, সারাদেশে অরাজকতা র মধ্য দিয়ে বিজেপি পরিচালিত সরকার গুলি দেশের শ্রমিক কৃষক গ্রামীণ গরিব মানুষের উপর আক্রমণের ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে।দেশের গণতন্ত্রের উপর হামলা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
সংসদে বিরোধী দলনেতা কথা বলতে গিয়ে অধ্যক্ষের দ্বারা প্রতিহত হচ্ছেন। দেশের গুরুত্বপূর্ণ বিষয় সংসদে পেশ করতে দেওয়া হচ্ছে না। আগামী দিন গরিব শ্রমজীবী মানুষের বিভিন্ন সমস্যাবলী নিয়ে আন্দোলনকে তেজী করা হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, আগরতলা শহরে পরিবেশ দূষণ একটা মাত্রাতিরিক্ত জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। পরিবেশ রক্ষার্থে মানুষের দৃষ্টিকে এড়ানোর জন্য আগরতলা পুরো নিগম রাজ্য সরকারের যে ভূমিকা তা অত্যন্ত ন্যাক্কার জনক।
সাধারণ গরিব মানুষের পেটে লাথি দিয়ে উন্নয়নের তকমা জড়িয়ে যারা মানুষের আহার কেড়ে নিতে চাইছে তাদের বিরুদ্ধে কংগ্রেস তীব্র নিন্দা জানায়। কংগ্রেস উন্নয়নের বিরোধী নয়। কিন্তু উন্নয়নের নামে যে নারকীয়তা চলছে, তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে কংগ্রেস সভাপতি।
