আগরতলা :মন রেগা ফিরিয়ে দাও ইস্যুকে সামনে রেখে লোক ভবন অভিযান করবে কংগ্রেস। এই মর্মে প্রদেশ কংগ্রেসের তরফে ইতিমধ্যে আগরতলা সহ গোটা রাজ্যে কর্মসূচি চলছে। মন রে গা ফিরিয়ে দাও ইস্যুতে মন রেগা বাঁচাও সংগ্রাম কমিটি আন্দোলন করছে।

কয়েক দফায় আন্দোলন কর্মসূচি সংঘটিত হয়েছে। তবে মহিলা কংগ্রেসের তরফে বিভিন্ন জায়গায় সাংবাদিক সম্মেলন, মিছিল, পথসভা কিংবা সাংগঠনিক বৈঠকে জোর দেওয়া হয়েছে। মন রে গা বাঁচাও আন্দোলনের অঙ্গ হিসেবে মঙ্গলবার প্রদেশ কংগ্রেস ভবনে সদর জেলা মহিলা কংগ্রেসের উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রদেশ সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী,সহ সভানেত্রী সুভদ্রা চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস সহ-সভানেত্রী পৃথা পাল দেব, সদর জেলা মহিলা কংগ্রেসের সভানেত্রী সুমনা সাহা,পশ্চিম জেলা কংগ্রেস সভাপতি তন্ময় রায় প্রমুখ উপস্থিত ছিলেন। সর্বাণী ঘোষ চক্রবর্তী বলেছেন, বিজেপি ক্ষমতায় এসে একের পর এক জনবিরোধী নীতি গ্রহণ করে কার্যত জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। মন রেগা দেশের গরীব , প্রান্তিক, শ্রমজীবী মানুষের জীবন ধারণের একমাত্র ভরসা ছিল। কিন্তু বর্তমান কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে এই প্রকল্পটিকে দুর্বল করার জন্য মন রেগা র নাম পরিবর্তন করে জাতির জনক মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। তা অত্যন্ত নিন্দনীয় বলছেন সর্বানী ঘোষ চক্রবর্তী।

তিনি বলেন, মন রেগা একটি কর্মসংস্থান প্রকল্পই শুধু নয়। এটি মহাত্মা গান্ধীর আদর্শ ও গ্রামীণ ভারতের আত্মমর্যাদার প্রতীক। শ্রমজীবী মানুষের অধিকার, কাজ ইত্যাদি বিষয়ে মন রেগা প্রকল্প ফিরিয়ে আনার জোরালো দাবি প্রদেশ মহিলা কংগ্রেসের। সদর জেলা কংগ্রেস মহিলা সভানেত্রী সুমনা সাহা বলেন, ২০০৫ সালে ইউ পি এ সরকার মন রেগা প্রকল্প চালু করে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু বর্তমান বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার এম জি এন রেগা প্রকল্প কে বাদ দিয়ে ভি বি জি রামজি নামে একটি নতুন প্রকল্প চালু করার সিদ্ধান্ত নিয়েছে। যা গ্রামীণ শ্রমিকদের উপর আঘাত নামিয়ে আনা হয়েছে।

তিনি বলেন মন রেগা নিয়ে বিজেপি জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে।মন রেগা গ্রামীণ এলাকার অর্থনীতিকে মজবুত করা, জনগণকে স্বাবলম্বী করার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। একশ দিনের কাজের গ্যারান্টি ছিল। কিন্তু বিজেপি সরকারের আমলে শ্রম দিবস কমতে থাকে। তিনি বলেন মন রেগা পুনরায় চালু করা, ৪০০ টাকা মজুরি ইত্যাদি দাবিতে প্রদেশ মহিলা কংগ্রেস আন্দোলনকে তেজী করার ঘোষণা দেন।

অন্যদিকে প্রদেশ কংগ্রেস সহ সভানেত্রী পৃথা পাল দেব বলেন, কেন্দ্রীয় সরকারের এবারের যে বাজেট পেশ হয়েছে তা সম্পূর্ণ অন্তসারশূন্য। এই বাজেটে শ্রমিক কৃষক বেকার মধ্যবিত্ত ব্যবসায়ী এবং কর্মচারীদের স্বার্থে কোন কথা নেই। তিনি এবারের বাজেটকে তীব্র ভাষায় সমালোচনা করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *