আগরতলা, রবিবারঃ বিজেপি প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে আগরতলার কৃষ্ণনগরস্থিত বিজেপি দলীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়। সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ মহিলা মোর্চার অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা।বৈঠকে সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আগামী দিনে মহিলা মোর্চার কার্যক্রমকে আরও বিস্তৃত ও জনমুখী করে তোলার ওপর গুরুত্ব আরোপ করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ মহিলা কর্মীদের সক্রিয়ভাবে মানুষের পাশে দাঁড়িয়ে দলীয় আদর্শ প্রচারের আহ্বান জানান।

এদিনের বৈঠকে মহিলা মোর্চার বিভিন্ন সাংগঠনিক পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও আলোচনা করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *