আগরতলা, ২৮ মে : রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার উপস্থিতিতে বিজেপি প্রদেশ কার্যালয়ে নবনিযুক্ত বিজেপি প্রদেশ সভাপতি Abhishek Debroy-কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এদিন দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থেকে নবনিযুক্ত সভাপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান দলের নেতা-কর্মীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন প্রদেশ সভাপতি Rajib Bhattacharjee সহ দলের অন্যান্য শীর্ষ নেতৃত্ব ও কর্মীরা। অনুষ্ঠানে দলীয় ঐক্য, সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে আলোচনা হয়।

নবনিযুক্ত সভাপতি অভিষেক দেবর নেতৃত্বে রাজ্যে বিজেপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে বলেই আশা প্রকাশ করেন উপস্থিত নেতৃবৃন্দ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *