আগরতলা ।। আসন্ন এডিসি নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলিতে দলবদল কর্মসূচি জারি রেখেছে। বিশেষ করে রাজ্যের শাসক দলে যোগদান অব্যাহত রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলি ত্যাগ করে শাসক দল বিজিবিতে ফের যোগ দিল আরো ২৬ জন।

এদিন এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজেপি দলের প্রদেশ নেতৃত্বরা দল ত্যাগকারীদের বরণ করে নেন। মঙ্গলবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে তিপ্রা মথা থেকে ২২ জন এবং টিএসপি থেকে ৪ জন দলত্যাগ করে বিজেপি দলে সামিল হন। এদিনের এই সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা মিডিয়া ইনচার্জ সুনিত সরকার সহ অন্যান্যরা।

দলত্যাগকারীদের মধ্যে রাজ্যের বিশিষ্ট সংগীত শিল্পী গৌতম দেববর্মাও শামিল রয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একদিন বিস্তারিত জানিয়েছেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা।।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *