বামুটিয়া: DYFI মোহনপুর মহকুমা কমিটির সম্মেলনে যোগ দিতে রবিবার বামুটিয়া বিধানসভার কালীবাজার স্থিত সিপিআইএম অঞ্চল কমিটির কার্যালয়ে আসার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের উপর হামলার চেষ্টার অভিযোগ উঠলো। পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এই ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য কালীবাজার এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগের তীর বিজেপি ও যুব মোর্চার দিকে। জানা যায় ঘটনার সময় ওই এলাকাতেই অবস্থান করছিলেন যুব মোর্চার স্থানীয় নেতৃত্ব এবং বিজেপির প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস ও মণ্ডল সভাপতি।

এই ঘটনার প্রতিক্রিয়ায় এলাকার বিধায়ক নয়ন সরকার বলেন, বিজেপি পায়ের তলার মাটি হারিয়ে ফেলেছে। তাই বামপন্থীদের কর্মসূচিতে যুবকদের উপস্থিতি লক্ষ্য করে তারা হামলা সংগঠিত করেছে এবং কর্মসূচি বানচাল করার চেষ্টা করেছে। এই ঘটনার জন্য তিনি যুব মোর্চাকে দায়ী করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *