আগরতলা: আগরতলা পৌর নিগমের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও নিগম দখলের লক্ষ্যে ময়দানে নেমেছে কংগ্রেস। বিধায়ক সুদীপ রায় বর্মন পিসিসি সভাপতি আশীষ কুমার সাহাকে সঙ্গী করে রাজধানীর প্রতিটি বিধানসভায় চষে বেড়াচ্ছেন।

রবিবার বাধারঘাট ব্লক কংগ্রেসের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ করেন সুদীপ রায় বর্মন ও আশীষ কুমার সাহা। সংগঠনকে মজবুত করার পাশাপাশি স্থানীয় ব্যক্তিত্বকে এবারের নির্বাচনে তুলে ধরার লক্ষ্যে এই বৈঠক।

যদিও সংবাদমাধ্যমের কাছে সুদীপবাবু রবিবারের বৈঠককে রুটিন বৈঠক বলেই উল্লেখ করেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *