পশ্চিমবঙ্গ।। পশ্চিমবঙ্গে বহুদিনের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে গেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটা শুধুই ফলাফল নয়—এ যেন রাজ্যের রাজনীতির মেরুদণ্ডে ধাক্কা দেওয়া এক বড় সংকেত।

চাকরি চুরি, নিয়োগ দুর্নীতি থেকে বেকারত্বের জ্বালা- সেই রোষেই কি তৃণমূল কংগ্রেস সরকারের একের পর এক মন্ত্রী হেরে যাচ্ছেন? সেরকম সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, আপাতত তৃণমূল সরকারের কমপক্ষে ১৫ জন বিদায়ী মন্ত্রী পিছিয়ে আছেন। যে তালিকায় আছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের মতো হেভিওয়েট মন্ত্রীরা।এখন পর্যন্ত নির্বাচনের যে ফলাফল লক্ষ্য করা গেছে তাতে গেরুয়া শিবির দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে বাংলায়।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভারতীয় জনতা পার্টি তেত্রিশটি আসনে জয়লাভ করেছে এবং ১৭১ টি আসন এগিয়ে রয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস ১৩ টি আসনের জয়লাভ করেছে এবং ৭০ টি আসনে এগিয়ে রয়েছে। ২০২১ এর নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম দুইদলেরই কোন প্রার্থী পশ্চিমবঙ্গে জয়লাভ করতে পারেনি। কিন্তু এবার পশ্চিমবঙ্গে সিপিএমের খাতা খুলতে চলছে একটি আসনে তারা এগিয়ে রয়েছে।

অন্যদিকে কংগ্রেস একটি আসনে জয়লাভ করেছে এবং একটি আসনে এগিয়ে রয়েছে। অন্যদের দখলে গেছে দুইটি আসন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *