আগরতলা।।সকাল গড়াতেই দেশের একাধিক রাজ্যে গণনার ট্রেন্ড স্পষ্ট হতে শুরু করে, আর তার সঙ্গেই রাজনৈতিক মঞ্চে শুরু হয় উচ্ছ্বাস, উৎকণ্ঠা আর কটাক্ষের পাল্টাপাল্টি লড়াই।
পশ্চিমবঙ্গের মাটিতে বহুদিনের ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসকে পিছনে ফেলে এগিয়ে গেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটা শুধুই ফলাফল নয়—এ যেন রাজ্যের রাজনীতির মেরুদণ্ডে ধাক্কা দেওয়া।পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফলে তিন রাজ্যেই বিজেপি ঝড়। পাশাপাশি ধর্মনগরের উপনির্বাচনও বিজেপি প্রার্থীর বিপুল জয় লাভ। তাকে কেন্দ্র করে আনন্দ ও উচ্ছ্বাসে মাত্র প্রদেশ বিজেপি। আজ বিকেলে প্রদেশ বিজেপি কার্যালয় থেকে একটি বিজয় মিছিল রাজধানী আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।
আনন্দ ও উচ্ছ্বাসে ভরপুর এই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার বিভিন্ন সদস্যরা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।। বিজয় মিছিলে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বলেন বহু প্রতিক্ষিত পশ্চিমবাংলার এই বিজয় পশ্চিমবাংলাতে একটি স্বাধীনতা এনে দিয়েছে।তাঁর কথায়, “দীর্ঘদিনের ক্ষোভ আজ বিস্ফোরিত হয়েছে ব্যালট বাক্সে।মানুষ পরিবর্তন চাইছিল, আর সেই বার্তাই আজ স্পষ্ট।
পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর নেতৃত্বের প্রশংসা করে তাঁদের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।তিনি বলেন এই জয় মানুষের জয়, এই জয় গণতন্ত্রের জয়, এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর জয়।
