আগরতলা।। পশ্চিম ত্রিপুরা জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে অভিযোগ তুলেছে সিপিআই(এম)। সোমবার সিপিআই(এম) পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন জেলা সম্পাদক রতন দাস।
তিনি বলেন, গত এক মাসে পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন এলাকায় খুন, সন্ত্রাস ও অপরাধমূলক ঘটনার সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় প্রতিদিনই খুন বা গুরুতর অপরাধের খবর সামনে আসছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি করছে।সাংবাদিক সম্মেলনে তিনি সম্প্রতি শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ থেকে এক তরুণীর মৃতদেহ উদ্ধারের ঘটনাতেও গভীর উদ্বেগ প্রকাশ করেন।শান্তি নিকেতন মেডিকেল কলেজের কর্মী মনীশা দাসের মৃত্যু নিয়ে খুনের অভিযোগ করেন রতন দাস।
এ কয়েকটি ঘটনায় পরিবার পরিজন, পুলিশের কাছে গেছেন সিপিআইএম নেতারা। অস্বাভাবিক মৃত্যু, এটা খুন। নির্মম ঘটনা আরজিকরের ঘটনা মনে করিয়ে দিয়েছে। এডিনগর থানাধীন দশরথ দেব স্টেডিয়াম সংলগ্ন এলাকায় বাড়িতে তাণ্ডব চললো খোদ পুলিশের উপস্থিতিতে। সবকটি ঘটনায় নিরপেক্ষ তদন্ত দাবি করেন রতন দাস।রামনগরের বিস্ফোরণ, সেকেরকোট যুবকের মৃত্যু সহ বিভিন্ন বিষয় তুলে ধরেন।ডিওয়াইএফআই যুবককে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ করেন রতন দাস। জীবনের নিরাপত্তা নেই, ধনসম্পদের নিরাপত্তা নেই, কর্মসূচি সংগঠিত করার জন্য জিরানিয়া ও মোহনপুরে পুলিশ দেয়না অনুমতিসিপিআইএম-কে।
একই সঙ্গে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। সিপিআই(এম)-এর দাবি, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ঋ
