আগরতলা।।শান্তিপূর্ণভাবেই সমাপ্ত হয়েছে এডিসি নির্বাচন. কোথাও কোনো বড় ধরনের ঘটনার খবর নেই. রবিবার সকাল সাতটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলে এডিসি নির্বাচন।।

নির্বাচন শেষ হওয়ার পর বিজেপির সদর দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য জানান বিকাল চারটা পর্যন্ত ১৮ টি আসনের ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে এবং বাকি দশটি আসনে ভোট এখনো সম্পন্ন হয়নি।।

তিনি জানান বিকাল ৪ টা পর্যন্ত খবর প্রায় ৮০ শতাংশ ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে শতকরা হিসাবে ভোট প্রদানের হার আরো কিছুটা বাড়বে বলেই তিনি আশা প্রকাশ করেন কারণ এখনো দশটি আসনের নির্বাচন সম্পন্ন হয়নি বিকাল ৪ টা পর্যন্ত।। রাজিব ভট্টাচার্য আরো জানান গত এডিসি নির্বাচনে ৮১ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিল।।

তবে এবছর এই হিসাবটা আরো কিছুটা বৃদ্ধি পাবে যা গত বছরের হিসাবকে ছাপিয়ে যাবে. ভোটাররা আনন্দের সহিত নিজেদের ভোটাধিকার প্রয়োগ করায় রাজিব ভট্টাচার্য সকল গণদেবতাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *