আগরতলা।। কেরলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন ভিডি সতীশন। সোমবার সকালে তিরুঅনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে কংগ্রেস নেতা ভিডি সতীশনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হল। আর তার মাধ্যমেই এক দশক পর ২১ সদস্যের ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) কেরলে পুনরায় ক্ষমতায় ফিরল।
সতীশনের সঙ্গে সম্পূর্ণ মন্ত্রিসভাও এদিন শপথ গ্রহণ করে।কেরলের বিধানসভা নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোট বিপুল ভোটে জয় পায়। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে কংগ্রেসের ঊর্ধ্বতন নেতা, জোটের সহযোগী, জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং হাজার হাজার ইউডিএফ সমর্থক উপস্থিত ছিলেন।
সতীশনের সঙ্গে শপথ নেওয়া ২০ সদস্যের মন্ত্রিসভায় রয়েছেন কংগ্রেসের প্রবীণ নেতা রমেশ চেন্নিথালা, কে মুরলীধরন এবং কেপিসিসি প্রধান সানি জোসেফ। এছাড়া রয়েছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল)-এর নেতা পিকে কুনহালিকুট্টি, পিকে বশির, এন শামসুদ্দিন, কেএম শাজি এবং ভিই আবদুল গফুর।
images courtesy copy from Google images
