আগরতলা।। ওয়ারেং বাড়িতে গুলি কাণ্ডের ঘটনার তদন্তের দাবিতে নির্বাচন কমিশনের শরণাপন্ন তিপ্রা মথা। মঙ্গলবার দলের বিধায়ক রঞ্জিত দেববর্মা নেতৃত্বে ৯ সদস্যের এক প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেনের সাথে সাক্ষাৎ করে এবং এই গুলি কাণ্ডের ঘটনায় জড়িত অভিযুক্তদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান।
প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন টিটিএডিসির সিইএম রুনিয়েল দেববর্মা, তিপ্রা মথার বিধায়ক রঞ্জিত দেববর্মা, বিধায়ক বিশ্বজিৎ কলই, এমডিসি সুরজ দেববর্মা, এমডিসি জিতেন দেববর্মা, এমডিসি প্রাথমিত দেববর্মা সহ অন্যান্যরা।
ডেপুটেশন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক রঞ্জিত দেববর্মা বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিপ্রা মথার কর্মীদের গুলি করার ঘটনায় জড়িত আততায়ীদের গ্রেফতার করা না হলে দল তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।।
