আগরতলা।। এডিসিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পর সরকার গঠন করার দাবি নিয়ে রাজ্যপালের সাথে সাক্ষাৎ করলেন মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন।এদিন প্রদ্যুৎ কিশোরের সাথে দলের অন্যতম নেতৃত্ব বৃষ কেতু দেববর্মা ,রুনিয়াল দেববর্মা , সি কে জমাতিয়া, পূর্ণচন্দ্র জমাতিয়া শামিল ছিলেন।

নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রদ্যুৎ কিশোর প্রথমেই জয়ের ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।পাশাপাশি তিনি দাবী করেন নতুন করে এডিসি গঠন করার পর বিভিন্ন যে বিলগুলো রয়েছে যেগুলোকে পাস করা যায়নি সেগুলোকে পাস করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে এবং সার্বিকভাবে উন্নয়নকে পাখির চোখ করে প্রশাসন এগিয়ে চলবে বলে প্রদ্যুৎ কিশোর দাবি করেন।

পাশাপাশি বিজেপির সাথে চলমান যে জোট প্রক্রিয়া রয়েছে সেই বিষয়টা নিয়ে ধোঁয়াশা তৈরি করে প্রদ্যুৎ কিশোর দাবি করেছেন গোটা বিষয়ে পার্টির সাথে বসে সিদ্ধান্ত করার পর সকলকে জানিয়ে দেওয়া হবে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *