আগরতলা।। রাজ্যের বিভিন্ন জায়গায় অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোর বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। পরিকাঠামোগত ত্রুটির পাশাপাশি পুষ্টি প্রকল্প নিয়ে দুর্নীতির অভিযোগ প্রায়ই শোনা যায়। সেইসমস্ত সমস্যা সমাধানের দিকে প্রশাসনের কতটা নজর সেই প্রশ্ন তোলা থাক।

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন অঙ্গনওয়াড়ি মিলন সেবা। এই প্রকল্পে প্রত্যেক সাংসদ নিজ নিজ কেন্দ্রের প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাবেন। শিশুদের আরো বেশি করে অঙ্গনওয়াড়িতে আনা , পুষ্টি প্রকল্প মানুষের কাছে সঠিক ভাবে পৌঁছে দেওয়া, অঙ্গনওয়াড়ির আধুনিকীকরণ সহ বিভিন্ন বিষয় দেখবেন তারা। এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন কে কেন্দ্র করে রাজ্যে চলছে সেবা সংকল্প অভিযান।

তাই সেবা প্রকল্পগুলি বাস্তবায়নের লক্ষে এমপি ফান্ড থেকে প্রতিটি অঙ্গনওয়াড়ি সেন্টারে গিয়ে অঙ্গনওয়াড়ি মিলন সেবার আয়োজন করা হচ্ছে। শনিবার আগরতলা পুর নিগমের ৩১ নং ওয়ার্ডে এই অঙ্গনওয়াড়ি মিলন সেবার উদ্বোধন করেন সাংসদ রাজীব ভট্টাচার্যী। মা শিশুদের নিয়ে খুব সুন্দর ভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

তবে অঙ্গনওয়াড়ির আসল যে সমস্যা তা গ্রামীণ এলাকায় আগাম না জানিয়ে সফর করলেই সাংসদ স্বচক্ষে দেখতে পারবেন বলে মনে করেন সাধারণ মানুষ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *